|
শিমু-তটিনীর ‘ফিরে আসার গল্প’ মুক্তি কবে, জানালেন নির্মাতা রাজ
নতুন সময় ডেস্ক
|
![]() শিমু-তটিনীর ‘ফিরে আসার গল্প’ মুক্তি কবে, জানালেন নির্মাতা রাজ এই নাটকে সুমাইয়া শিমুর সঙ্গে মূল চরিত্রে আরও নজর কাড়বেন এই প্রজন্মের অভিনেত্রী তানজিম সায়ারা তটিনী। স্বাভাবিকভাবে এ খবর প্রকাশের পর পরই দর্শক আগ্রহের তুঙ্গে ওঠে এই ধারাবাহিক। অপেক্ষার প্রহর গুনতে থাকে দর্শক, কবে আসবে এটি। নাটকটির বিশদ তথ্য গোপন রাখা হলেও অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তির ঘোষণা ও বিস্তারিত জানালেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। জানান, ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকটি আগামী ৭ অক্টোবর থেকে প্রচার শুরু হবে। সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে এটি দেখতে পাবেন দর্শকেরা। এই ধারাবাহিকের পোস্টারে সম্পর্কের গভীরতা বোঝাতে লেখা রয়েছে, ‘যেখানে সম্পর্কই বড় শক্তি’। সম্প্রতি রাজের পরিচালনায় ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। জানা গেছে, সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রাখতেই রাজ তৈরি করেছেন ‘ফিরে আসার গল্প’। এদিকে, অনেক দিন পর সুমাইয়া শিমুর ফিরে আসা এবং তটিনীর সঙ্গে তার পর্দার রসায়ন দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন দর্শকেরা। পোস্টের মন্তব্য ঘরে দর্শকদের নানা প্রতিক্রিয়াই বলে দিচ্ছে তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
