|
২১৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() ২১৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ এর আগে ১২৬তম ওভারে পঞ্চম বলে ১২তম টেস্ট ফিফটি করেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পঞ্চাশ ছোঁন তিনি। ড্রেসিংরুম থেকে তাকে করতালিতে অভিবাদন জানান সতীর্থরা। ব্যক্তিগত ৩২ রান নিয়ে দিন শুরু করেন মেহেদী হাসান মিরাজ। ১১৭ বল খেলে ৫ চারে ৫০ পূর্ণ করেন তিনি। এর আগে এই মাঠে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মিরাজ ১০৯ রানের এক ইনিংস খেলেছিলেন। মিরাজ অপরাজিত আছেন ৫৩ রানে। তারপর ১২৯তম ওভারের প্রথম বলে কামিন্সের এক বাউন্সারে তাসকিন আহমেদের ব্যাটে লেগে বাউন্ডারি হয়। তাতে বাংলাদেশের স্কোর চারশ ছাড়ায়। বাংলাদেশের লিডও দুশ ছাড়িয়ে গেছে। পরের বলেই একই জায়গায় তাসকিনকে জীবন দেন স্টিভেন স্মিথ। বলটা ধরতে পারলে টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডটি একার করে নিতে পারতেন তিনি। ৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টায় হাসান মাহমুদের বিদায়ের পর তাইজুল ইসলামও দ্রুত আউট হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজস্থলী, রাঙ্গামাটি রুটে চালু হলো নতুন পিক-আপ সার্ভিসঃ যাএীসেবায় নতুুন দিগন্ত
নাঙ্গলকোটের অলিপুর বাজারে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ
বাংলাদেশের গারো সম্প্রদায়ের প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষক ধনবাড়ী, মধুপুরের ডেইজি মারাক
তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু
