ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
গাজীপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, কারাদণ্ড ও সিলগালা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 13 August, 2026, 12:13 PM

গাজীপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, কারাদণ্ড ও সিলগালা

গাজীপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, কারাদণ্ড ও সিলগালা

গাজীপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় এক অনভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ানকে এক মাস এবং এক ভুয়া চিকিৎসককে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে অনিয়মের কারণে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে গাজীপুরের জয়দেবপুর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারে অনভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করার অভিযোগে শাকিল নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই প্রতিষ্ঠানকে আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, কারাদণ্ড ও সিলগালা

গাজীপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, কারাদণ্ড ও সিলগালা

অন্যদিকে, মডেল ডায়াগনস্টিক সেন্টারে আসাদ নামে এক ব্যক্তিকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম পাওয়ায় মডেল ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ বলেন, রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status