ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
ঝিনাইগাতীতে নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Wednesday, 12 August, 2026, 7:21 PM

ঝিনাইগাতীতে নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইগাতীতে নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের আট দিন পর মাটির নিচে পুঁতে রাখা ধান ব্যবসায়ী বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ  কয়েকজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে  ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিল্লাল হোসেন নিখোঁজ হন। এরপর তার পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং তাকে উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করে। এরই মধ্যে বুধবার দুপুরে জারুলতলা গ্রামের একটি খালের পাশে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা তীব্র দুর্গন্ধ পান। 

বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের পাশের একটি স্থান থেকে মাটি খুঁড়ে পুঁতে রাখা অবস্থায় বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status