|
সুসজ্জিত গাড়িতে বিদায়, আবেগে ভাসলেন ১৮ শিক্ষক
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() সুসজ্জিত গাড়িতে বিদায়, আবেগে ভাসলেন ১৮ শিক্ষক মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তাঁদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী শিক্ষকদের মধ্যে ১৩ জন প্রধান শিক্ষক ও ৫ জন সহকারী শিক্ষক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা। এ সময় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া পশ্চিম আংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলমকে সম্মাননা দেওয়া হয়। জাফরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহ আলমকে দেওয়া হয় আর্থিক সহযোগিতা। তবে অনুষ্ঠানের শেষ মুহূর্তটিই হয়ে ওঠে সবচেয়ে আবেগঘন। ফুলেল শুভেচ্ছা আর সম্মাননা নিয়ে সুসজ্জিত গাড়িতে যখন বিদায়ী শিক্ষকেরা উঠলেন, ব্যান্ডের সুরে তখন ভারী হয়ে উঠল পরিবেশ। বছরের পর বছর শ্রেণিকক্ষে দাঁড়িয়ে প্রজন্ম গড়ে তোলা মানুষগুলোর বিদায় যেন শুধু কর্মজীবনের সমাপ্তি নয়, ছিল ভালোবাসায় মোড়া এক স্মরণীয় অধ্যায়ের শেষ পৃষ্ঠা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
