|
খাগড়াছড়িতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড মঙ্গলবার (১১ আগস্ট ২৬) রাত সাড়ে ৮ ঘটিকার দিকে দীঘিনালা থানাধীন রশিক নগর, মেরুং এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রশিক নগর এলাকায় মাদক সেবনের খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দীঘিনালা, খাগড়াছড়ি মহোদয় দীঘিনালা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনরত অবস্থায় মোঃ ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট মামলা নম্বর-১৭/২৬, তারিখ-১১ আগস্ট ২০২৬ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন রশিক নগর এলাকার বাসিন্দা। তার পিতার নাম সোহরাব। দণ্ডাদেশের পর তাকে বিধি মোতাবেক জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
