ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
পাবনায় ৬১৪ চরমপন্থী আত্মসমর্পণ করবেন মঙ্গলবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 April, 2019, 2:53 PM

পাবনায় ৬১৪ চরমপন্থী আত্মসমর্পণ করবেন মঙ্গলবার

পাবনায় ৬১৪ চরমপন্থী আত্মসমর্পণ করবেন মঙ্গলবার

পাবনায় ছয়শ ১৪ জন চরমপন্থী আগামী মঙ্গলবার (৯ এপ্রিল) সরকারের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (৭ এপ্রিল) দুপুর ১২টায় মিরপুর স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে তারা আত্মসমর্পণ করছে। যেকোনো চরমপন্থী, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী— যেই হোক, অতীতের ভুলভ্রান্তি ভুলে আত্মসমর্পণ করলে তা দেশের জন্য মঙ্গলজনক।

ইয়াবাকারবারিদের পর এবার দেশের বিভিন্ন জেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও খুনোখুনিতে লিপ্ত চরমপন্থী সংগঠনের সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামী ৯ এপ্রিল ৬ শতাধিক চরমপন্থি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ গ্রহণ করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০ বছর আগে ১৯৯৯ সালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তৎপর ৪ শতাধিক চরমপন্থী আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তাদের আনসার বাহিনীতে বিশেষ আনসার হিসেবে নিয়োগ দিয়ে পুনর্বাসিত করা হয়। এবারও চরমপন্থীদের আর্থিক প্রণোদনাসহ পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  পাবনায় ৬১৪ চরমপন্থী আত্মসমর্পণ করবেন মঙ্গলবার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status