নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও তিন সন্তান দগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সাইফুর রহমান এ তথ্য জানান।
শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ফতুল্লায় গিরিধারা আবাসিক এলাকায় ৫তলা একটি ভবনের ৪র্থ তলায় সিলিন্ডার ছিদ্র থেকে এই বিস্ফোরণ ঘটে। এ সময় গৃহকর্ত্রী ফাতেমা (৩৫), তার ছেলে রাফি (১১) ও সাফওয়ান (৫) এবং মেয়ে ফারিয়া (৯) অগ্নিদগ্ধ হয়।
ডা. সাইফুর রহমান জানান, দগ্ধ ৪ জনের মধ্যে ৩ জনের প্রায় ৯৫ শতাংশ এবং একজনের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা খুবই ক্রিটিক্যাল। রিকভার করা প্রায় অসম্ভব।