|
দৈনিক ফ্লাইট চালু হচ্ছে রিয়াদ এয়ার'র
নতুন সময় ডেস্ক
|
![]() দৈনিক ফ্লাইট চালু হচ্ছে রিয়াদ এয়ার'র নতুন এই রুটে দৈনিকভাবে অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার চলবে, যা যাত্রীদের দিবে প্রিমিয়াম সিটিং, আধুনিক ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট ও সৌদি আতিথেয়তার বিশেষ ছোঁয়া। উদ্বোধনী ফ্লাইটটি ৭ আগস্ট রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৯:২০ মিনিটে ছেড়ে পরদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক যাত্রীবাহী করিডোরে ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে চালু হওয়া এই নতুন রুটটি দুই দেশের মধ্যকার ব্যবসা, পর্যটন এবং পারস্পরিক যোগাযোগকে আরও শক্তিশালী করবে। আইএটিএ’র তথ্য মতে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ-সৌদি আরব রুটটি মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশভিত্তিক যাত্রীবাহী বাজারের মধ্যে ৯ম বৃহত্তম অবস্থানে ছিল। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক, বিনিয়োগ, ধর্মীয় পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি জ্বালানি, লজিস্টিকস, কৃষি, প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বৃদ্ধিতে এই রুট ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল এভিয়েশন বাজার হিসেবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই সরাসরি ফ্লাইট সার্ভিস বাংলাদেশি যাত্রীদের জন্য ব্যবসা, ভ্রমণ, ওমরাহ ও হজ্জ পালনে সৌদি আরব যাওয়া আরও সহজ করে দেবে। পাশাপাশি সৌদি’র যাত্রীরাও বাংলাদেশে সরাসরি ভ্রমণের সুযোগ পাবেন। নতুন সার্ভিসটি বাংলাদেশ ও সৌদি উভয় গন্তব্যেই দৈনিকভাবে চলাচল করবে, ফলে রিয়াদ ও ঢাকার মধ্যকার যোগাযোগ আরও মজবুত হবে এবং রিয়াদ এয়ারের ক্রমবর্ধমান নেটওয়ার্কের মাধ্যমে জেদ্দাসহ গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে সহজে সংযোগকারী ফ্লাইটে যাওয়া যাবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
