ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 August, 2026, 2:09 PM

হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট

হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট

আধুনিক রিটেইল খাতে নতুন এক মাইলফলক অর্জন করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। দেশের সুপারশপ খাতে প্রথমবারের মতো ১,০০১টি আউটলেটের মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে বাংলাদেশের সংগঠিত খুচরা বাজারের বিকাশে নতুন একটি অধ্যায় যুক্ত হলো।

গ্রাহকের আস্থা ও ভালোবাসা, কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যবসায়িক অংশীদারদের ধারাবাহিক সহযোগিতার ফলে এই অর্জন সম্ভব হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতাদের কাছে প্রয়োজনীয় পণ্য ও সেবা আরও সহজলভ্য করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে স্বপ্ন। ১,০০১টি আউটলেটে পৌঁছানোর এই অর্জন সেই ধারাবাহিক অগ্রযাত্রারই প্রতিফলন।
স্বপ্নের এই বিস্তৃতির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গ্রাহকদের ধারাবাহিক আস্থা ও ইতিবাচক সাড়া। প্রতিদিনের কেনাকাটায় গ্রাহকদের স্বপ্নকে বেছে নেওয়া এবং প্রতিষ্ঠানটির সেবা ও পণ্যের ওপর আস্থা রাখাই স্বপ্নের দেশব্যাপী সম্প্রসারণের অন্যতম প্রধান চালিকাশক্তি।

শুধু আউটলেটের সংখ্যা বাড়ানো নয়, প্রতিটি নতুন আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো এবং একটি নির্ভরযোগ্য, আধুনিক ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই স্বপ্নের মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে স্বপ্নের কার্যক্রম।

এ বিষয়ে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ১,০০১টি আউটলেটে পৌঁছানো স্বপ্নের জন্য অত্যন্ত চমৎকার একটি মুহূর্ত। এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং আমাদের সঙ্গে পথচলা প্রতিটি গ্রাহক, কর্মী, কৃষক, সরবরাহকারী ও ব্যবসায়িক অংশীদারের। বিশেষ করে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করতে আমরা ভবিষ্যতেও আরও ভালো পণ্য, সেবা ও কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাব।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, আধুনিক রিটেইলের ভবিষ্যৎ শুধু বড় নেটওয়ার্ক তৈরিতে নয়; বরং গ্রাহকের প্রয়োজন বোঝা, মানসম্মত পণ্য নিশ্চিত করা, সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং আস্থার সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার মধ্যেই নিহিত।

দেশে সংগঠিত রিটেইলের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে স্বপ্ন ভবিষ্যতেও তার নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি পণ্যের মান, প্রাপ্যতা, মূল্যসাশ্রয়, সেবা ও গ্রাহকসুবিধা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেবে। এই মাইলফলককে সামনে রেখে প্রতিষ্ঠানটির লক্ষ্য দেশের আরও বেশি মানুষের কাছে আধুনিক ও আস্থার কেনাকাটার অভিজ্ঞতা পৌঁছে দেওয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status