|
কারিগরি ত্রুটিতে বিমানের ২ ফ্লাইট বিলম্বিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() কারিগরি ত্রুটিতে বিমানের ২ ফ্লাইট বিলম্বিত শনিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে বলা হয়, BG306 ফ্লাইটটি পরিচালনার সময় ইতালির রোম ফিউমিচিনো (FCO) বিমানবন্দরে উড়োজাহাজটিতে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। বিমান জানিয়েছে, ত্রুটি পুরোপুরি নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর BG306 রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। তবে নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি। হালনাগাদ সময়সূচি যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। এদিকে BG305 ফ্লাইটের নতুন প্রস্থানের সময় নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট দুপুর ১টা। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে। রোমে অবস্থানরত BG306-এর যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান। অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিমান বলেছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্লাইট-সংক্রান্ত যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
