ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সেই স্কুলছাত্র কারানকে নিয়ে গেইলের টুইট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 6:41 PM

সেই স্কুলছাত্র কারানকে নিয়ে গেইলের টুইট

সেই স্কুলছাত্র কারানকে নিয়ে গেইলের টুইট

চলতি আইপিএলে প্রথম হ্যাটট্রিক করে আলোড়ন তৈরি করেছেন স্যাম কারান। সেই কারানের সঙ্গে কয়েক বছর আগে তোলা পুরনো ছবি নিজের অফিসিয়াল টুইটারে পোস্ট করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল।

ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি হয়। ছবিতে গেইলের সঙ্গে রয়েছেন কিশোর কারান। আর কারান তখন স্কুলছাত্র ছিলেন।ছবিটি পোস্ট করে গেইল লেখেন, ‘যে কোনও তরুণের কাছেই এটা গর্বের মুহূর্ত। কারানের স্বপ্নের অভিষেক হলো। ছবিতে আমাকে তরুণ দেখাচ্ছে। আর কারান তো কিশোর।’

প্রসঙ্গত গত সোমবার ক্রিস গেইলবিহীন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচে হেরে যায় দিল্লি ক্যাপিটালস। কারানের হ্যাটট্রিকে অবিশ্বাস্য জয় পায় পাঞ্জাব।

শেষ দিকে মাত্র ৮ রান সংগ্রহ করতেই ৭ উইকেট হারায় দিল্লি। পাঞ্জাবের হয়ে দুর্দান্ত বোলিং করেন ইংলিশ পেসার স্যাম কারান। ১৮তম ওভারের শেষ বলে তুলে নেন কলিন ইনগ্রামের উইকেট।

শেষ ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল ১৫ রান। হাতে ছিল ২ উইকেট। দুই বলে কাগিসো রাবাদা ও সন্দ্রীপ লামচিনকে বোল্ড করে হ্যাটট্রিক করার পাশাপাশি দলকে জয় উপহার দেন কারান।

এদিন প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে পাঞ্জাব। টার্গেট তাড়া করতে নেমে ১৫২ রানে অলআউট দিল্লি ক্যাপিটাল। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status