ফ্যাশন সচেতন নারীদের জন্য দেশব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড ‘সেলিব্রেশনস’এ ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবির গ্রাহকরা। ধন্যবাদ প্রোগ্রামের আওতায় এ অফার এনেছে অপারেটরটি।
রাজধানীর রবি কর্পোরেট অফিসে সম্প্রতি রবি’র কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস’র (সিএলএম অ্যান্ড আইবি) ভাইস প্রেসিডেন্ট বিপ্লব মজুমদার এবং সেলিব্রেশনস’র চেয়ারম্যান ড. মইনুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ে একটি চুক্তি সই করেন।
এসময় রবি’র সিএলএম অ্যান্ড আইবি’র ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক, লয়েলটি অ্যান্ড উইনব্যাক’র জেনারেল ম্যানেজার তওফিক ইমাম, লয়েলটি অ্যান্ড উইনব্যাক’র ম্যানেজার শাহাদাত মজুমদার এবং সেলিব্রেশনস’র জেনারেল ম্যানেজার মো. শরিফুল ইসলাম, অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার রাকিবুল হাসান ও খুরশিদ আলম উপস্থিত ছিলেন।