ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নগ্ন শরীরে 'পরিবেশ বাঁচাও' স্লোগাণে সংসদে প্রতিবাদ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 4:32 PM

নগ্ন শরীরে 'পরিবেশ বাঁচাও' স্লোগাণে সংসদে প্রতিবাদ!

নগ্ন শরীরে 'পরিবেশ বাঁচাও' স্লোগাণে সংসদে প্রতিবাদ!

সংসদ কক্ষের মধ্যেই জামাকাপড় খুলে, নগ্ন হয়ে উচ্চস্বরে চিৎকার করছেন কয়েকজন নারী ও পুরুষ। গায়ে তাঁদের নানা স্লোগান লেখা। কারও শরীরে লেখা 'পরিবেশ বাঁচাও', আবার কারও শরীরে 'সকলের জন্য ভাবো'। ঘটনাস্থল ব্রিটেন।

ব্রেক্সিট জটে টালমাটাল তেরেসা মে’র ব্রিটেন। আর সেই নিয়েই সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন পাশের ঘরের দিকে নজর যেতেই চোখ আটকে গেল আইনসভার সদস্যদের। দেখা গেল, স্বচ্ছ কাঁচের দেওয়ালের ওপারে ১১ থেকে ১২ জন নারী ও পুরুষ। প্রত্যেকেই নগ্ন, আর তাদের শরীরে লেখা স্লোগান ও মুখেও তাই।
কিন্তু সংসদে এভাবে আসা কারা ওই নগ্ন নারী-পুরুষ? জানা গেছে, তারা প্রত্যেকেই ব্রিটেনের অন্যতম আদিম উপজাতি গোষ্ঠীর প্রতিনিধি। আর তারা সকলেই ব্রিটিশ পার্লামেন্টের সদস্যও বটে। তবে দেশের সংসদীয় বিষয়ে এদের ভূমিকা তেমন নেই বললেই চলে। ওই উপজাতির ১১ জন প্রতিনিধিই সংসদে এই প্রতিবাদে সামিল হন।

তাদের দাবি, ব্রেক্সিটের থেকেও অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত আলোচনা। তাই পোশাক ছেড়ে তাদের সমবেত প্রতিবাদ, পরিবেশ বাঁচানোর কাজে বেশি তৎপর হতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status