ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতলো পাকিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 August, 2026, 10:14 AM

৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতলো পাকিস্তান

৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতলো পাকিস্তান

চতুর্থ দিন কোনো নাটকীয়তার সুযোগ দেয়নি পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে অলআউট করে সফরকারীরা। তাতে ৭৪ রানের বেশি লিড নিতে না পারায় ৭৫ রানের ক্ষুদ্র লক্ষ্য পায় পাকিস্তান। এই লক্ষ্য টপকাতে গিয়ে মাত্র ২ উইকেট হারায় পাকিস্তান। জয়ের স্বাদ পায় ৮ উইকেটের।

এই জয়টি পাকিস্তানের জন্য বিশেষ। কেননা, এই জয়ে তিন বছর পর দেশের বাইরে টেস্ট ম্যাচ জিতলো পাকিস্তান। একই সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের টানা তৃতীয় টেস্ট সিরিজও একই ব্যবধানে ড্র হলো। আর দ্বিতীয় মেয়াদে টেস্ট অধিনায়ক হিসেবে এটিই বাবর আজমের প্রথম সিরিজ।

আগের দিনের শেষ বিকালেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল পাকিস্তানের বোলাররা। চতুর্থ দিনের শুরুতে তাদের লক্ষ্য ছিল দ্রুত ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেওয়া। সেই কাজটিই করেন আলি উসমান।

দিনের প্রথম ওভারেই কেমার রোচকে বোল্ড করে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন তিনি। এরপর জাস্টিন গ্রিভস মোহাম্মদ আলিকে আক্রমণ করতে গিয়ে নিজের স্টাম্পেই বল লাগিয়ে আউট হন।

ফিল্ডিংয়ের সময় রানআউট করতে গিয়ে চোট পাওয়া ব্র্যান্ডন কিং ব্যাট করতে পারেননি। ফলে স্বাগতিকরা নির্ভর করে শেষ জুটির ওপরই। শামার জোসেফ কয়েকটি বাউন্ডারি হাঁকালেও শেষ পর্যন্ত আলি উসমানের বলেই ক্যাচ তুলে দেন। আলি উসমান ৪ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৭৪ রানে অলআউট করেন।

৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা সতর্ক ছিল পাকিস্তান। ইমাম-উল-হক দ্রুত জেইডেন সিলসের বলে আউট হলেও রান তোলার গতি থামেনি। এরপর আজান আওয়াইসও উইকেট হারান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status