ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যানের গাড়িতে গুলি, গ্রামপুলিশ নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 2:14 PM

আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যানের গাড়িতে গুলি, গ্রামপুলিশ নিহত

আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যানের গাড়িতে গুলি, গ্রামপুলিশ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেনের গাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে।

এসময় গাড়িতে থাকা বানু দাস (৪৫) নামে এক গ্রামপুলিশ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কে এ ঘটনা ঘটে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেন বলেন, সকাল পৌনে ১০টার দিকে খাটিহাতা বিশ্বরোড এলাকায় পাম্প থেকে গ্যাস আনতে যাচ্ছিল আমার গাড়িচালক।

বাহাদুরপুর-তালশহর সড়কের সামনে পৌঁছার পর ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল আমার গাড়ি থামিয়ে চালককে টেনে হেঁচড়ে নামায়।

এসময় গাড়িতে থাকা গ্রামপুলিশ বানু চিৎকার দিতে চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বানুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উপজেলা ভাইস চেয়ারম্যান আরও বলেন, সন্ত্রাসীরা আমাকে ও আমার বাবাকে মারতে এসেছিল। আমরা গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যাই।

হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানান আমির হোসেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি মো. মাসুদ আলম যুগান্তরকে বলেন, কেন এই হত্যাকাণ্ড তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ঘটনার তদন্ত চলছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। তবে এখানে অন্য কোনো রহস্য আছে কিনা তা যাচাই না করে বলা যাবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status