ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম ও সংসদ সদস্য জাহাঙ্গীরের পরিদর্শনের সময় হামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 August, 2026, 7:32 PM

উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম ও সংসদ সদস্য জাহাঙ্গীরের পরিদর্শনের সময় হামলা

উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম ও সংসদ সদস্য জাহাঙ্গীরের পরিদর্শনের সময় হামলা

রাজধানী ঢাকার উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় আবার হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

আজ রোববার (২ আগস্ট) বিকেলে উত্তরখানের রাজাবাড়ি এলাকার অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  

হামলার ঘটনা নিয়ে আজ বিকেলে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ। সেখানে বলা হয়, ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা- ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর একটি গার্মেন্টস কোম্পানির ‘সন্ত্রাসী’রা অতর্কিত হামলা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নেপচুন অ্যাকসেসরিজ নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের লোকজন হামলা চালান। এতে ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত–বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে হামলার ঘটনাস্থল পরিদর্শনে শফিকুল ইসলাম খান, এস এম জাহাঙ্গীর হোসেন, থানার ওসি ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। সে সময় সংশ্লিষ্টদের কাছে ঘটনার জবাবদিহি চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করা হয়। তখন ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্যের সামনে গার্মেন্টস মালিকপক্ষের ‘ভাড়াটে সন্ত্রাসী’রা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করে।

ঘটনার পর ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত–বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় অভিযুক্ত নেপচুন অ্যাকসেসরিজ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status