ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদাবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Saturday, 1 August, 2026, 8:56 PM

হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদাবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদাবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালীর হাজিরহাট এলাকার কথিত মাদক কারবারি, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও হানিট্র্যাপ চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত এবং পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আজাহার উদ্দিন খানের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিকরা।

শনিবার হাজিরহাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হানিট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল করে সাধারণ মানুষ ও ৫ই আগস্ট ২০২৪ এর পর মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। 

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহিন রেজা, ইসলামি আন্দোলন আদাবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি ওমর ফারুক ডাকুয়া, হাজিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম বিপ্লব, ইত্তেহাদুল উম্মাহ ইনস্টিটিউটের প্রধান পরিচালক মাওলানা মুজাম্মেল হোসেন রিয়াদ, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিকদার এবং কাশিপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মারুফ মুর্তুজা।

বক্তারা বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও হানিট্র্যাপের মতো অপরাধের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়বে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাজিরহাট থেকে কাশিপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা লাল কাপড় ও ঝাড়ু প্রদর্শন করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং প্রশাসনের প্রতি হানিট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত আজাহার গংদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status