ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
নরসিংদীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
প্রকাশ: Saturday, 1 August, 2026, 8:54 PM

নরসিংদীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

নরসিংদীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

জুলাই জাতীয় সনদ পূর্ণ বাস্তবায়নের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা। শনিবার (১ আগস্ট) বিকেলে নরসিংদী শিক্ষা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সংগঠক ইব্রাহিম ভূইয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামসুল ইসলাম তালুকদার, নরসিংদী শহর আমির আজিজুর রহমান, মাধবদী থানা আমির আমিনুল হক, জামায়াত নেতা আমিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কাউসার, আদিল ভূইয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ পূর্ণ বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প নেই। জনগণের এই ন্যায্য দাবি যদি মেনে নেওয়া না হয়, তবে টেকনাফ থেকে তেঁতুলিয়া আবারও গণবিস্ফোরণ দেখবে, রাজপথে আবারও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

ইতিহাস বড় নির্মম। যারা ভাবতেন এই দেশের মানুষের ওপর আজীবন জুলুম-নিপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে, তাদের পরিণতি আজ আপনারা দেখছেন। শেখ হাসিনা অহংকার করেছিলেন, কিন্তু আজ তিনি এ দেশে জায়গা না পেয়ে ভারতে পালিয়ে গেছেন, নিয়েছেন আশ্রয়। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যারা এখনো স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছেন, আপনাদের মনে রাখা উচিত শেখ হাসিনা ভারতে জায়গা পেলেও, আপনাদের কিন্তু ভারতে জায়গা দিবে বলে মনে হয় না। 

তাছাড়া আপনাদের দলের সবার তো আর লন্ডন যাওয়ার মতো সামর্থ্য কিংবা যোগ্যতা নেই। তাই অহংকার পরিহার করুন, বাস্তবতাকে মেনে নিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status