ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবীতে মানববন্ধন
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Saturday, 1 August, 2026, 6:17 PM

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবীতে মানববন্ধন

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবীতে মানববন্ধন

নাটোরে সরকারি খাস জমিতে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা দশটার পর নাটোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের পুরাতন জিন্নাহ্ স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ খাস জমিতে অবৈধ লীজ বাতিল ও শিশুপার্ক স্থাপনের দাবীতে লেখা প্ল্যাকার্ড বহন করে।

মানববন্ধনে জেলা বিএনপির সদস্য শাহজাহান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র নেতা ৬ নং ওয়ার্ডবাসী শহীদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদল নেতা শামীম আহম্মেদ, লিয়ন রহমান, হাফেজ সানাউল্লাহ প্রমুখ। 

বক্তারা বলেন, পুরাতন জিন্নাহ্ স্কুল মোড় সংলগ্ন তৎকালীন প্রকাশিত পত্রিকা দৈনিক প্রকাশ এর কার্যালয় ও এর পাশর্^বর্তী নারদ নদের পাড়ে অবস্থিত খাস জমিতে স্থানীয় শিশুদের শারিরীক ও মানসিক বিকাশের লক্ষ্যে একটি শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপন করা হলে এই এলাকার শিশুরা তাদের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণ করতে সক্ষম হবে। 

বক্তারা আরও বলেন, এই খাস জমিটি বিগত ফ্যাসিস্ট সরকার একজন সাংবাদিককে অবৈধভাবে লীজ প্রদান করে। একজন ব্যক্তির নামে লীজ বাতিল করে এলাকার সাধারণ মানুষের স্বর্থের কথা বিবেচনা করে অবিলম্বে উক্ত স্থানে একটি শিশুবান্ধব পার্ক ও গ্রন্থাগার স্থাপন করার দাবী জানান স্থানীয়রা। 

মানববন্ধনে এলাকার নারী-পুরুষ, শিক্ষার্থী-যুবসমাজ, শিক্ষক-সাংবাদিক, রাজনীতিবিদ সহ নানান পেশাজীবির মানুষ অংশগ্রহণ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status