|
জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি, সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি, সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নদী ও খালের অবৈধ দখল ও ভরাট, নদীর নাব্যতা হ্রাস ও পলি জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি, অপরিকল্পিত বাঁধ, সড়ক ও কালভার্ট নির্মাণ, খাল রক্ষণাবেক্ষণের অভাব, জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ও জলাশয় সংরক্ষণ আইন যথাযথভাবে বাস্তবায়িত না হওয়া এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণেই সাতক্ষীরার জলাবদ্ধতা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাংবাদিক আবুল কাশেম,সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কবি ও লেখক কিশোরী মোহন সরকার, দুদকের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান মকুল, মাছরাঙা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বণিক বার্তার প্রতিনিধি গোলাম সরোয়ার, সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিলটন, সুশীলনের উপ-পরিচালক জি. এম. মনিরুজ্জামান, উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড. মনির উদ্দীন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহাসান রাজিব, সাংবাদিক ডা. সরোয়ার হোসেন, সাংবাদিক রঘুনাথ খাঁ, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি লেখক শেখ সিদ্দিকুর রহমান, হেডের পরিচালক রানা গাইন, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফিংড়ী এলাকার জিল্লুর রহমান, বাকাল এলাকার মো. কামরুজ্জামান কামু, ইটাগাছা এলাকার রেশমা খাতুন ও কামালনগরের বায়জিদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
৩০০ বার নিজের নাম লেখার অ্যাসাইনমেন্ট, ব্যাখ্যা দিলেন সেই শিক্ষিকা
১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ বন্ড ২০ হাজার ডলার
মাদারগঞ্জে অতিরিক্ত দামে বোতলজাত পেট্রোল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
