ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সালাহর নৈপূণ্যে চেলসিকে হটিয়ে ফের শীর্ষে লিভারপুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 11:00 AM

সালাহর নৈপূণ্যে চেলসিকে হটিয়ে ফের শীর্ষে লিভারপুল

সালাহর নৈপূণ্যে চেলসিকে হটিয়ে ফের শীর্ষে লিভারপুল

চেলসিকে হটিয়ে ফের শীর্ষে পৌঁছাল লিভারপুল। আর এর পেছনের কারিগর দলের সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ।
শুক্রবার রাত চিরচেনা দুর্দান্ত সালাহকেই দেখল ফুটবল প্রেমীরা। তবে শুরুটা ভালো হয়নি ক্লপের শিষ্যদের।

শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল রেড জায়ান্টরা।

ম্যাচের নবম মিনিটে লিভারপুলের জালে বল জড়ান আয়ারল্যান্ডের খেলোয়াড় শেন লং। এদিন ইপিএলে ৫০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন সাউদাম্পটনের এই ফরোয়ার্ড।

গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে সালাহর দল। একের পর এক আক্রমণ চালাতে থাকে সাউদাম্পটন শিবিরে। তবে বারবার ব্যর্থ হচ্ছিল সেসব আক্রমণ। রেড জায়ান্টদের সমর্থকদের বারবারই আহত করতে থাকে ভাগ্যরেখা।

তবে খেলার ৩৬ মিনিটের মাথায় লিভারপুল সমর্থকদের উৎকন্ঠার আগুনে যেন জল ঢেলে দেন নাবি কেইতা।

সাউদাম্পটনের জালে প্রথম বল জড়ান তিনি।

প্রথমার্ধে ১-১ সমতায় নিয়েই তুষ্ট হয়ে বিরতিতে যেতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধের খেলাও যখন শেষ পর্যায়ে, স্কোর তখনও ১-১। ৮০তম মিনিটে জ্বলে ওঠা সালাহ সফল হন। তার দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে ইংলিশ জায়ান্টরা।

হেন্ডারসনের বাড়ানো বল একাই টেনে নিয়ে জালে জড়ান লিভারপুলের মিসরীয় এই তারকা।

খেলা শেষ হবার মিনিট পাঁচেক পূর্বে হেন্ডারসনের গোলে জয় নিশ্চিত করে লিভারপুল। ফিরমিনোর বাড়ানো বল জালে জড়ান হেন্ডারসন।

এ জয়ে ম্যানসিটি থেকে এক ম্যাচ বেশি খেলে লিভারপুলের সংগ্রহ ৮২ পয়েন্ট। আর ম্যানসিটি পিছিয়ে আছে ৭৮ পয়েন্ট নিয়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status