ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
নলডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 6:30 PM

নলডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ

নলডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ

"পরিতৃপ্ত ও নিরাপদ আমিষের দেশ গড়ে তুলবো বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান।

এসময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, উন্মুক্ত জলাশয়ে নিয়মিত মৎস্য পোনা অবমুক্তকরণ দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status