নায়িকা শ্রুতি মারাঠের হিউম্যানস অফ বম্বে-র জন্য লেখা একটি ইনস্টাগ্রাম পোস্ট আপাতত নেটিজেনদের মন জয় করে নিয়েছে। তিনি জানিয়েছেন, একটি ছবিতে মুখ্য ভূমিকার চরিত্রটি পাওয়ার জন্য তাকে কীভাবে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল।
তপ্তপদী, রামা মাধবের মতো বহু জনপ্রিয় মারাঠি ছবিতে কাজ করেছেন শ্রুতি। তিনি বলেন, এক প্রযোজক তার ইন্টারভিউ নেওয়ার সময় বলতে শুরু করেছিলেন ‘কম্প্রোমাইজ’, ‘ওয়ান নাইট’র মতো বিভিন্ন শব্দ।
শ্রুতি বলেন, আমি বুঝতে পেরেছিলাম এখান থেকে পালানোর পথ নেই। আমি ওকে উল্টো বলি আমাকে আপনি আপনার সঙ্গে শুতে বললে, কোনো হিরোকে বলেছেন শোওয়ার কথা? লোকটা কথা হারিয়ে ফেলেছিল। পরে আমাকে জানানো হয়েছিল ওই প্রজেক্টে আমার আর কাজ নেই।
শ্রুতি মারাঠের এমন ইনস্টাগ্রাম পোস্টে অবশ্য নেটিজেনদের মন জয় করে নিয়েছে। অনেকেই লিখেছেন, আপনি আরও সাহসী হোন। আবার অনেকের কথায়, আমরা গর্বিত।
বলিউডেও কাজ করেছেন শ্রুতি। বুধিয়া সিং- বর্ন টু রান ছবিতে অভিনয় করেছিলেন তিনি।