ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বাগদাদির সন্ধান দিলেই মিলবে আড়াই কোটি ডলার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 5 April, 2019, 12:02 PM

বাগদাদির সন্ধান দিলেই মিলবে আড়াই কোটি ডলার

বাগদাদির সন্ধান দিলেই মিলবে আড়াই কোটি ডলার

মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসপ্রধান আবু বকর আল বাগদাদিকে ধরিয়ে দিতে যথাযথ তথ্য দিলেই আড়াই কোটি মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে ইরাকের সেনাবহিনী।

আনবারপ্রদেশের ইব্রাহিম আল আওসাজ নামে এক কর্মকর্তা চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, লোকজনকে পুরস্কারের বিষয়ে জানাতে আনবারের রাজধানী রামাদিতে এ ঘোষণাসংবলিত লিফলেট ছড়িয়েছে ইরাকের সেনাবাহিনী।

ওই লিফলেটে বলা হয়েছে, দায়েশ নেতা ও তার যোদ্ধারা আপনাদের ভূমি দখল করছে এবং আপনাদের আপনজনদের হত্যা করছে। এখন সে তার পরিকল্পিত ধ্বংস ও মৃত্যুর হাত থেকে বাঁচতে লুকিয়ে আছে। গোয়েন্দাকে তার বিষয়ে সন্ধান দিয়ে এখন আপনারা প্রতিশোধ নিতে পারেন।

কয়েক দিন আগেই মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স পূর্বাঞ্চলীয় সিরিয়ায় আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়।

এর পরই আবার বাগদাদিকে ধরিয়ে দেয়ার পুরস্কার ঘোষণায় ধারণা করা হচ্ছে, পূর্ব সিরিয়ায় পরাজয়ের পর বাগদাদি নিজের সঙ্গীদের নিয়ে ওই এলাকা থেকে পালিয়েছে।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার কিছু অংশ দখল করার পর বিশ্বের মুসলিমদের শাসক হিসেবে নিজেকে ঘোষণা করেন বাগদাদি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status