ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
এবার বারিধারায় আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 April, 2019, 11:58 AM

এবার বারিধারায় আগুন

এবার বারিধারায় আগুন

এবার বারিধারা এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৭টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

রাসেল শিকদার বলেন, বারিধারার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের ওই ভবনের সিঁড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। তবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলেননি তিনি।

এর আগে গত ২৮ মার্চ গুলশানের এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের মধ্যে হাসপাতালে আরো একজন মারা যান।

এ ঘটনার দুদিন পরই ৩০ মার্চ গুলশান ১-এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মার্কেটের প্রায় আড়াই ব্যবসায়ী সর্বস্বান্ত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  এবার বারিধারায় আগুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status