ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
জাতীয় বাজেটের কার্যকর বাস্তবায়নে শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 July, 2026, 5:54 PM

জাতীয় বাজেটের কার্যকর বাস্তবায়নে শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ

জাতীয় বাজেটের কার্যকর বাস্তবায়নে শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান খাতে বরাদ্দের কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তাদের মতে, বাজেটে এসব খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও কাঙ্ক্ষিত সুফল পেতে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।

সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত “জাতীয় বাজেট ২০২৬-২৭-এর প্রতিফলন: শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের লেকচার গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্যের পক্ষে প্রধান অতিথি ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. আনিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি, বেকারত্ব ও আয় বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া সময়োপযোগী সিদ্ধান্ত। তিনি শিক্ষা খাতে বরাদ্দের সুষ্ঠু ব্যবহার, জবাবদিহিতা নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আরও বিনিয়োগের ওপর গুরুত্ব দেন।

পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগকে স্বাগত জানান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও র‌্যাপিডের নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ। তিনি বলেন, শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার উদ্যোগ ইতিবাচক হলেও ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী এ বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, মানসম্মত প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে রেকর্ড পরিমাণ বরাদ্দ সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও প্রকৃত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছাতে স্বচ্ছ তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদ এবং বাছাই প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এছাড়া এসএমই ঋণ, হাই-টেক পার্ক এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচিকে আরও ফলপ্রসূ করতে বাজারের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন ও শিল্পখাতের সঙ্গে সমন্বয় বাড়ানোর পরামর্শ দেন তিনি।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন বাউবির স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মো. মঈনুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও বিশেষজ্ঞরা। তারা জাতীয় বাজেটে শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, পরিচালক, বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ১৭০ জন অংশগ্রহণ করেন। সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সায়মা আহমদ এবং ড. জাকির হোসেন তালুকদার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status