ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
নেছারাবাদে পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
ওমর ফারুক, নেছারাবাদ
প্রকাশ: Sunday, 19 July, 2026, 4:13 PM

নেছারাবাদে পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নেছারাবাদে পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে পড়ে মুহিন সরদার (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

গত শনিবার বিকেল অনুমানিক সাড়ে পাঁচটার দিকে ওই ইউনিয়নের কুড়িয়ানা -আদমকাঠি সংযোগ খালে ওই দুর্ঘটনা ঘটে । সে উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মনির
হোসেন সরদারের ছেলে। মুইন গুঠিয়া আইডিয়াল কলেজেরে ছাত্র ছিল।

এলাকাবাসি সুত্রে জানাগেছে, ঘটনার দিন বিকেলে ইঞ্জিন চালিত ট্রলারে মুহিন বন্ধুদের সাথে পর্যটন এলাকা নামে পরিচিত আটঘর কুড়িয়ানা পেয়ারা
বাগানে ঘুরতে আসে। এক পর্যায়ে মুহিন চলন্ত ট্রলার থেকে খালে পড়ে যায়।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে
মৃত ঘোষনা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status