|
গাছায় নিজ বাড়ি থেকে সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাবু গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাছায় নিজ বাড়ি থেকে সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাবু গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গুতিয়ারা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান বাবু গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থীও ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি জানান, গাছা থানার মামলা নং-০১(০৫)২৫-এর আসামি হিসেবে মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি মারামারি ও বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মেহেদী হাসানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ধর্ষণের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা প্রশাসন
