ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
সিংড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ আবু রাসেল সিংড়া, নাটোর
প্রকাশ: Thursday, 16 July, 2026, 4:17 PM

সিংড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ দিক ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

​অনুষ্ঠানে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তাশরিফুল ইসলাম প্রমুখ।

​সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ ও বীরত্বগাথা স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ গঠনে এই শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

​অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই আন্দোলনের বীর যোদ্ধা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status