|
১৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইস্কাপ সিরাপ জব্দ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ১৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইস্কাপ সিরাপ জব্দ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুন ২০২৬ তারিখে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানটি সকাল ৮টা ১০ মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপির আওতাধীন শ্মশানঘাট এলাকায় এবং দ্বিতীয় অভিযানটি রাত ৮টা ২০ মিনিটে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল বিওপির আওতাধীন শয়তানের মোড় এলাকায় পরিচালিত হয়। অভিযান চলাকালে বিজিবির টহলদল সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪০০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৪ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। ১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটের সিজার মূল্য ৪০ হাজার টাকা এবং ৪৪ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ১৭ হাজার ৬০০ টাকা। উদ্ধারকৃত মাদকের মোট সিজার মূল্য ৫৭ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় জড়িত মাদক চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ধর্ষণের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা প্রশাসন
