ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
গাজীপুরের বোর্ডবাজারে সাততলা ভবনে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 July, 2026, 4:13 PM

গাজীপুরের বোর্ডবাজারে সাততলা ভবনে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের বোর্ডবাজারে সাততলা ভবনে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন একটি সাততলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৫টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

গাজীপুর ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরণ মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির তৃতীয় তলায় প্রিমিয়ার ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। ভোরে আগুন লাগার খবর পাওয়ার পর ভোগড়া বাইপাস ও টঙ্গী ফায়ার স্টেশনসহ মোট পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহিন আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ইউনিটগুলো আগুন সম্পূর্ণ নির্বাপণ এবং ভবনটি নিরাপদ নিশ্চিত করার কাজ চালিয়ে যায়।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status