|
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। সভায় পুলিশ সুপার এ.কে.এম. জহিরুল ইসলাম; জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ, উপপরিচালক স্থানীয় সরকার ও শেরপুর পৌরসভার প্রশাসক মিজ আরিফা সিদ্দিকা, এনএসআই এর উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা, মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
