ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
অতীত সরকার ভোট চুরি করতো, বর্তমান সরকার ফলাফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Saturday, 11 July, 2026, 8:06 PM

অতীত সরকার ভোট চুরি করতো, বর্তমান সরকার ফলাফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ

অতীত সরকার ভোট চুরি করতো, বর্তমান সরকার ফলাফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ

অতীত সরকার ভোট চুরি করলেও বর্তমান সরকার গণভোটের ফলাফল চুরি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
‎শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুরে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা-২৬’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
‎হাসনাত আব্দুল্লাহ বলেন, “সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছিল। অথচ ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছিল। কিন্তু ফলাফল ঘোষণার পর অতীত সরকারের মতো বর্তমান সরকারও ফলাফল চুরি করেছে।”
‎তিনি আরও বলেন, “সরকারের ছয় মাস অতিবাহিত হলেও কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। লোডশেডিং দিন দিন বেড়েই চলেছে। জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বিদ্যুৎ সংকটের সমাধান হয়নি। একই সঙ্গে তেল সিন্ডিকেটের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে।”
‎দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদযাত্রাটি চাঁদপুর শহরের মিশন রোড থেকে শুরু হয়ে শপথ চত্বরে গিয়ে শেষ হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ক্যাপশন- চাঁদপুরের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status