ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁও থেকে ছিনতাই হওয়া ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার তেল উদ্ধার, চালক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 July, 2026, 7:50 PM

সোনারগাঁও থেকে ছিনতাই হওয়া ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার তেল উদ্ধার, চালক গ্রেফতার

সোনারগাঁও থেকে ছিনতাই হওয়া ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার তেল উদ্ধার, চালক গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ছিনতাই হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্টভ্যান জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত কাভার্টভ্যান মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা এবং রাতে ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে তেল উদ্ধার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত কাভার্টভ্যান চালক আল আমিন গাজীকে আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকার মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশ্যে একটি কাভার্টভ্যান (সিলেট-ট ১১-০৬৫৮) ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল নিয়ে রওনা হয়।   

তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে কাভার্টভ্যান চালক আল আমিন গাজী ট্রাকসহ আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়। পরদিন গত মঙ্গলবার সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর সোনারগাঁও পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এক পর্যায়ে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে ৭৫০ কার্টন সয়াবিন তেল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, তেলসহ কাভার্টভ্যান ছিনতাইয়ে জড়িত  আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। খোয়া যাওয়া সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status