ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
টঙ্গী সরকারি কলেজের অভ্যন্তরীণ প্রাঙ্গণে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 9 July, 2026, 6:38 PM

টঙ্গী সরকারি কলেজের অভ্যন্তরীণ প্রাঙ্গণে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী

টঙ্গী সরকারি কলেজের অভ্যন্তরীণ প্রাঙ্গণে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী

টানা বর্ষণের কারণে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের অভ্যন্তরীণ প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ কলেজে আগত সকলকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার (৯জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে দেখা যায়, প্রধান মাঠ ও চলাচলের পথের বড় একটি অংশ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। জমে থাকা পানির কারণে শ্রেণিকক্ষে যাতায়াত, প্রশাসনিক ভবনে প্রবেশ এবং দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থীকে জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্টিতেই কলেজ প্রাঙ্গণে পানি জমে যায়। ফলে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া এবং এক ভবন থেকে অন্য ভবনে যেতে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বৃষ্টির মৌসুমে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করে।

স্থানীয়দের মতে, পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাব এবং ড্রেনেজ ব্যবস্থার অকার্যকারিতার কারণে বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে পারে না। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার ভোগান্তি কমবে।

এদিকে কলেজের অধ্যক্ষ তাহমিনা আশরাফী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি লেনসহ সড়ক বিভাগ সংশ্লীষ্টদের লিখিত অবহিত করা হয়েছে। এছারা কলেজের অভ্যন্তরীণ উদ্যোগে হাটাচলার জন্য ওয়াক ওয়ে নির্মান করা হয়েছে। তবে বিআরটি ও সড়ক বিভাগের দ্রুত উদ্যোগেই এ সমস্যা নিরসন সম্ভব বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status