ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
গলাচিপায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আর্থিক সহায়তা পেলেন বজ্রপাতে নিহত গরুর মালিকরা
জসিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: Thursday, 9 July, 2026, 6:37 PM

গলাচিপায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আর্থিক সহায়তা পেলেন বজ্রপাতে নিহত গরুর মালিকরা

গলাচিপায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আর্থিক সহায়তা পেলেন বজ্রপাতে নিহত গরুর মালিকরা

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আর্থিক আর্থিক সহায়তা পেলেন বজ্রপাতে নিহত হওয়া ৪টি গরুর ২ জন মালিক। বৃহস্পতিবার বিকেল ৪টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো.ইজাজুল হকের নিজ কার্যালয়ে এ আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। 

বজ্রপাতে নিহত গরুর মালিকদের মধ্যে আর্থিক সহায়তা প্রাপ্তরা হলো, ৩ টি গরুর মালিক মো. নিজাম প্যাদা পেয়েছে ৩০ হাজার ও ১টি মালিক মো.রাহুল মৃধা তিনি পেয়েছেন ১০ হাজার টাকার চেক। 

উল্লেখ্য গত ৭ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার গোলখালীর নলুয়াবাগী গ্রামে মাঠে ঘাসে বাঁধা অবস্থায় হঠাৎ বজ্রপাতে গরু ৪টি মারা যায়। 

এ বিষয়ে নিহত গরুর মালিক মো. নিজাম প্যাদা ও রাহুল মৃধার কাছে জানতে চাইলে তারা জানান, যদিও তাদের গরুর দাম অনেক বেশি ছিলো সে ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব নয়। তারপরও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ের ভিতরে যে আর্থিক সহায়তা দিয়েছে তাতে তারা অত্যন্ত খুশি। 

উক্ত বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক জানান, বজ্রপাতে নিহত ৪টি গরুর মালিকদের যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা হয়তো দেয়া সম্ভব হয়নি। তারপরও ৪ টি গরুর ২ মালিককে ৪০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status