ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
কেরানীগঞ্জে অপরাধ দমনে পুলিশ-জনতার বিশেষ সভা
শহীদুল ইসলাম শরীফ
প্রকাশ: Thursday, 9 July, 2026, 6:34 PM

কেরানীগঞ্জে অপরাধ দমনে পুলিশ-জনতার বিশেষ সভা

কেরানীগঞ্জে অপরাধ দমনে পুলিশ-জনতার বিশেষ সভা

কেরাণীগঞ্জকে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত করার লক্ষ্যে নবগঠিত 'কমিউনিটি পুলিশিং কমিটি'র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত ভূমিকার ওপর জোর দিতে এ সভার আয়োজন করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী।

সভায় তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ও জুয়ার স্পটগুলো উপড়ে ফেলা এবং 'কিশোর গ্যাং' বা কিশোর অপরাধ দমনের ব্যাপারে বিশেষ আলোকপাত করা হয়। বক্তারা দলমতের ঊর্ধ্বে উঠে অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এবং এলাকায় একটি নিরাপদ ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status