|
এআই দিয়ে ভুয়া ছবি প্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() এআই দিয়ে ভুয়া ছবি প্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় রামগঞ্জ পৌরসভা চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। পৌর বিএনপির সভাপতি কামরুল ইসলাম শেখের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি মনোয়ার হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এআই ব্যবহার করে ভুয়া ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। এর আগে গত ৪ জুলাই আওয়ামী লীগ সংশ্লিষ্ট আরফান খান মাহিম নামে এক ব্যক্তি ছবিটি ফেসবুকে পোস্ট করে দাবি করেন এটি গোপন ক্যামেরায় ধারণ করা এমপির প্রকৃত ছবি। ছবিতে দেখা যায়, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম একটি খাটে বসে মোবাইলে ব্যস্ত, পাশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ কয়েকজন নেতাকর্মী কথা বলছেন এবং বিছানার মাঝে বিদেশি মদের বোতল সাজানো। ছবিটি ছড়ানোর পরপরই ফেসবুকে ব্যাপক আলোচনা-সমাললোচনার সৃষ্টি হয়। পরে ৬ জুলাই সন্ধ্যায় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির প্রতিবাদ জানালে আরফান খান মাহিম ও প্রবাসী জসিম উদ্দিন পৃথক ভিডিও বার্তায় যাচাই-বাছাই ছাড়াই ছবিটি প্রকাশ করার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তাদের দাবি, ছবিটি আসল নাকি এআই দিয়ে তৈরি তা তারা বুঝতে পারেননি। এদিকে স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান The Dissent ছবিটি যাচাই করে এটিকে এআই-সৃষ্ট ভুয়া ছবি বলে নিশ্চিত করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চেঙ্গী নদীতে রাতের অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ
