|
রামগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান। উপজেলা একাডেমিক সুপার ভাইজার শরীফুল্লাহ আস শামসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাব্বির আহম্মেদ সিফাত, রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নির্বাচিত হওয়া পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, ছাতা ও পানির বোতলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চেঙ্গী নদীতে রাতের অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ
