ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বন্য শুকর উদ্ধারের পর অবমুক্ত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Monday, 6 July, 2026, 3:49 PM

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বন্য শুকর উদ্ধারের পর অবমুক্ত

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বন্য শুকর উদ্ধারের পর অবমুক্ত

সুন্দরবনের শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি বন্য শুকর উদ্ধার করেছে বনবিভাগ। এ সময় বনবিভাগের সঙ্গে কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) ও সিপিজির সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন।

গত শনিবার বিকেলে সুন্দরবনের বড় কেয়াখালী খাল এলাকায় নিয়মিত টহল চলাকালে ফাঁদে আটকে থাকা বন্য শুকরটি দেখতে পান বনরক্ষীরা। পরে বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিনের নেতৃত্বে বনবিভাগ, সিএমসি ও সিপিজির সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর শুকরটিকে নিরাপদে ফাঁদমুক্ত করে সুন্দরবনের উপযুক্ত স্থানে অবমুক্ত করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, “নিয়মিত টহলের সময় আমরা শিকারিদের পাতা ফাঁদে আটকা একটি বন্য শুকর দেখতে পাই। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে প্রাণীটিকে নিরাপদে মুক্ত করা হয়েছে। সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও ফাঁদ পাতা সম্পূর্ণ অবৈধ। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বনবিভাগ কঠোর অবস্থানে রয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানাই।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status