ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
টাইগারদের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই তিন উইকেট নেই জিম্বাবুয়ের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 July, 2026, 3:48 PM

টাইগারদের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই তিন উইকেট নেই জিম্বাবুয়ের

টাইগারদের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই তিন উইকেট নেই জিম্বাবুয়ের

ওয়ানডে সিরিজের শুরুটা দারুণভাবে করেছে সফরকারী বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর পেসারদের নিয়ন্ত্রিত ও আগ্রাসী বোলিংয়ে ইনিংসের শুরুতেই জিম্বাবুয়ের তিন ব্যাটারকে ফিরিয়ে দেয় টাইগাররা।

ফলে স্বাগতিকদের চাপে রেখেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে সফরকারীরা।

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে পরাজয়ের পর সোমবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

টস শেষে মিরাজ জানান, উইকেটে পেসারদের জন্য কিছুটা সহায়তা রয়েছে। সেই সুবিধা কাজে লাগাতেই আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

অধিনায়কের সেই সিদ্ধান্ত শুরু থেকেই সঠিক প্রমাণ করেন বাংলাদেশের বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বড় ধাক্কা দেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৪০ রান।

এদিকে চোট পুরোপুরি না সারায় এই ম্যাচে খেলতে পারেননি নিয়মিত উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ:

বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেগ আরভাইন, সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status