ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
প্রেমিকার সহযোগিতায় স্ত্রীকে গুলি করে হত্যা, অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 July, 2026, 1:37 PM

প্রেমিকার সহযোগিতায় স্ত্রীকে গুলি করে হত্যা, অতঃপরins class=

প্রেমিকার সহযোগিতায় স্ত্রীকে গুলি করে হত্যা, অতঃপর

ভারতের হরিয়ানার গুরগাঁওয়ের মানেসরে বিয়ের মাত্র তিন মাসের মাথায় প্রেমিকার সহযোগিতায় স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগে এক যুবক ও তার প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর তারা নেপালে পালিয়ে গেলেও দেশে ফেরার পর পুলিশের হাতে ধরা পড়েন।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিহত ২২ বছর বয়সি ওই নারীর সঙ্গে মানেসরের বাসিন্দা ২৫ বছর বয়সি অঙ্কিতের বিয়ে হয় । গত ২১ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন তার মা মানেসর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেন।

তদন্তের একপর্যায়ে ২২ মে মানেসরের একটি কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপর মামলায় হত্যা ধারাও যুক্ত করে তদন্ত জোরদার করা হয়।

তদন্ত শেষে পুলিশ অঙ্কিত এবং তার ৩৮ বছর বয়সি প্রেমিকা রজনী দেবীকে গ্রেফতার করে। রজনীর বাড়ি হরিয়ানার ঝাঝর জেলায়। পুলিশ জানায়, অঙ্কিত মানেসরে একটি তামাকের দোকান পরিচালনা করতেন এবং রজনী একই এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করতেন।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গত তিন বছর ধরে অঙ্কিত ও রজনীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তদন্তকারীদের দাবি, নিজেদের সম্পর্ক বজায় রাখতে তারা আগে থেকেই হত্যার পরিকল্পনা করেন। রজনীর ভাড়া করা কক্ষেই এই পরিকল্পনা করা হয়।

ঘটনার দিন অঙ্কিত তার স্ত্রীকে ওই কক্ষে নিয়ে যান। সেখানে অঙ্কিত ও রজনী মিলে তাকে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ পুলিশের। তদন্তে আরও জানা গেছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি ঘটনার প্রায় দুই মাস আগে উত্তর প্রদেশ থেকে কেনা হয়েছিল। 

হত্যার পর অভিযুক্ত দুজন প্রথমে হরিদ্বারে যান। পরে সেখান থেকে নেপালে পালিয়ে আত্মগোপন করেন। প্রায় এক মাস পর, ৩০ জুন ভারতে ফিরে এলে মানেসর ক্রাইম ব্রাঞ্চ তাদের গ্রেফতার করে।

পরে আদালতে হাজির করা হলে দুজনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও প্রমাণ সংগ্রহে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status