ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
উত্তরা-মতিঝিলেও চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 April, 2019, 7:17 PM

উত্তরা-মতিঝিলেও চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস

উত্তরা-মতিঝিলেও চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের সুবিধার্থে রাজধানীর ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুরের মতো উত্তরা এবং মতিঝিলেও পৃথকভাবে চক্রকার বাস সার্ভিস চালু হতে যাচ্ছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে ডিএসসিসি সভাকক্ষে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির পঞ্চম বৈঠক শেষে তিনি একথা জানান। সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, ডিএমপি প্রতিনিধি, বিআরটিসি, রাজউক, বিআরটিএর কর্মকর্তাসহ মহানগরীর বাস মালিক সমিতির নেতা ও গণপরিবহন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মেয়র সাঈদ খোকন জানান, মতিঝিলে চক্রকার বাস সার্ভিস চলতি মাসের শেষ সপ্তাহেই চালু হবে। এছাড়া উত্তরায় এ সার্ভিস চালু হবে মে মাসের প্রথম সপ্তাহে।

তিনি বলেন, এ সেবার মাধ্যমে কম খরচে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা চলাচল করতে পারবে। পাশাপাশি যানজট নিরসনেও চক্রাকার বাস ভূমিকা রাখবে। প্রতিটি বাসেই র‌্যাপিড পাস কার্ডের মাধ্যমে ভাড়া পরেশোধ করা যাবে।

মেয়র বলেন, নির্দিষ্ট কোম্পানির তত্ত্বাবধানে রাজধানীতে সাড়ে চার হাজার বাস নামানো হবে। পুরো রুট রেশনালাইজেশন কাজ শেষ হতে দুই বছর সময় লাগবে। কারণ এখনে টার্মিনাল, ডিপো, চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এসব চক্রকার বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়ার ছোট ছোট অংশ।

প্রসঙ্গত, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে গত বছর এই কমিটি গঠন করা হয়। ডিএসসিসি মেয়রকে আহ্বায়ক করে ১০ সদস্যের এ কমিটিতে ডিএনসিসির মেয়রকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- বিআরটিএ’র চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান, রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status