ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
স্কুল থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Sunday, 5 July, 2026, 6:52 PM

স্কুল থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

স্কুল থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নাটোরের সিংড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। রোববার দুপুর ১টার দিকে উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা  জানাযায়, রোববার দুপুরে টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় চৌগ্রাম এলাকার গৌতম নামের এক যুবক জোরপূর্বক তাকে একটি ফাঁকা বাড়িতে টেনেহিঁচড়ে নিয়ে যায়। ছাত্রীটি চিৎকার করে এবং অভিযুক্ত যুবককে কামড় দিয়ে ছুটে যেতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তার নাম গৌতম। এ ঘটনায় শ্লীলতাহানির দায়ে মামলা প্রক্রিয়ায়ধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status