ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
নাঙ্গলকোটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্টর প্রতিনিধি সম্মেলন
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Saturday, 4 July, 2026, 8:40 PM

নাঙ্গলকোটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্টর প্রতিনিধি সম্মেলন

নাঙ্গলকোটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্টর প্রতিনিধি সম্মেলন

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই স্লোগানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে সেক্টর প্রতিনিধি সম্মেলনে শনিবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া। 

বিশেষ মেহমান ছিলেন ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম।

শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভা সাধারণ সম্পাদক আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহ সভাপতি মাস্টার আব্দুল করিম, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, পৌরসভা আমির হারুনুর রশিদ , উপজেলা ওলামা বিভাগ সভাপতি মাওলানা আবুল হাশেম মোল্লা, পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভা সভাপতি মাস্টার সোলাইমান, উপজেলা সেক্রেটারি শাহ আলম চিশতি, পেরিয়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, মৌকারা ইউনিয়ন সভাপতি মাস্টার কামাল হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status