ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মাধবপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
আনিসুর রহমান মাধবপুর
প্রকাশ: Saturday, 20 June, 2026, 10:57 AM

মাধবপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মাধবপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহির হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার হরিতলা এলাকার বাদশা গেইট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা-এর ধরমন্ডল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহির হোসেন মোটরসাইকেলে করে মাধবপুর হয়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে হরিতলা এলাকার বাদশা গেইট সংলগ্ন স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ৎ

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটিতে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। ফলে নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status