ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
বাবা মুক্তিযুদ্ধে শহীদের দাবি, অথচ জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 June, 2026, 6:41 PM

বাবা মুক্তিযুদ্ধে শহীদের দাবি, অথচ জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে

বাবা মুক্তিযুদ্ধে শহীদের দাবি, অথচ জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিমকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার বক্তব্যের সঙ্গে নির্বাচনী হলফনামায় উল্লেখিত জন্মতারিখের সামঞ্জস্য নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে।
   
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নিজের পরিবারের মুক্তিযুদ্ধের অবদানের কথা তুলে ধরেন তিনি।

বক্তব্যে আব্দুল মুনতাকিম বলেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

এরপর তার নির্বাচনী হলফনামায় দেওয়া ব্যক্তিগত তথ্য নিয়ে আলোচনা শুরু হয়। হলফনামা অনুযায়ী, তার জন্মতারিখ ১০ জানুয়ারি ১৯৮১। একই তথ্য অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াতেও উল্লেখ রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন যে, যদি তার বাবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হয়ে থাকেন, তাহলে ১৯৮১ সালে তার জন্ম কীভাবে সম্ভব হলো।

তবে এ বিষয়ে সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া এখন পর্যন্ত প্রকাশ্যে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কোনো সরকারি নথি বা স্বাধীনভাবে যাচাই করা তথ্যও প্রকাশিত হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status