ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ,আহত ৮
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 June, 2026, 10:15 AM

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ,আহত ৮

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ,আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় মাদক ব্যবসায়ীদের ইট পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছেন। সেইসঙ্গে শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ ৩ জনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

আহতরা হলেন- এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন, কনস্টেবল আশিক। এছাড়া পথচারী হেলালউদ্দিম, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন আহত হয়েছেন। তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির, তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের ওপর এলোপাতাড়ি ইট পাটকেল ও ঢিল ছোড়ে। পরে পুলিশকে লক্ষ্য করে প্রায় ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। তখন পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ, পথচারী ও গ্রেফতার মাদক ব্যবসায়ীরা ইটের ঢিলে আহত হয়েছে। এই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত সম্প্রতি মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব-পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status