|
গাছায় বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাছায় বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক পুলিশ সূত্রে জানা গেছে, গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তৌকির আহম্মেদ (২৪) ও সৌরভ কুণ্ড বর্মণ (২৫)কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ তাদের থানায় নিয়ে যাওয়া হয়। আটক তৌকির আহম্মেদ বর্তমানে বোর্ডবাজারের কলমেশ্বর কবরস্থান রোড এলাকায় মান্নানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার পৈতৃক বাড়ি ময়মনসিংহ কোতোয়ালি এলাকায় এবং তার পিতার নাম মোস্তফা কামাল। অপরদিকে, আটক সৌরভ কুণ্ড বর্মণের (২৫) বাড়ি শ্রীপুর উপজেলার বরমী এলাকায়। তিনি গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ডবাজার এলাকায় মহসিন ডাক্তারের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। এ বিষয়ে এসআই মো. সাইফুল ইসলাম বলেন,“মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
